রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুরের সরিষাবাড়ীতে দ্বিতীয় দফা বন্যায় কৃষিতে প্রায় ৫৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এতে উপজেলার ৪৭ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় রোপা আমন বীজতলা ৭০ হেক্টর, রোপা আমন ৪ হাজার ৮শত হেক্টর ও শাকসবজি ৩০ হেক্টর সর্ম্পূন্ন নষ্ট হয়েছে। এ ছাড়া আংশিক রোপা আমন বীজতলা ২০ হেক্টর, রোপা আমন ১ হাজার ৪শত হেক্টর ও শাকসবজি ৫ হেক্টর নষ্ট হয়। এতে উপজেলা ৪৭ হাজার ৫০ জন কৃষক ও ৫৩ কোটি ২৪ লাখ টাকার ফসল ক্ষতিগ্রস্থ হয়।
অপর দিকে স্থানীয় সরকার প্রকৌশলী’র কাঁচা-পাকা রাস্তা ঘাট ১১ কোটি ৮৬ লাখ, ব্রীজ আংশিক ৪৪ লাখ, বাঁধ ২২ লাখ, প্রাণী সম্পদ ১ কোটি ৫৭ লাখ, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ২২ লাখ ৫০ হাজার, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ২০ লাখ, মাদ্রাসা ৬ লাখ, জনস্বাস্থ্য প্রকৌশলীর নলকূপ ও অন্যান্য ৩ কোটি, কমিউনিটি ক্লিনিক ৫ লাখ ও মৎস্য বিভাগে ৪ কোটি টাকা মাছ ভেসে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।


























