রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের জোরডোবা ও কাশারী ডোবা গ্রামের ১০০ বন্যা দুর্গত পরিবারের মাঝে আজ শুক্রবার দুপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, পিঁযাজ, আলু ও মরিচ।
বিসিইএইচএফ মানবাধিকার সংস্থা ও ইয়ুথ সান এর যৌথ উদ্যোগে ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন বিসিইএইচএফ মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর কবির, সংস্থার মহাসচিব ডা. জে এইচ রানা, যুগ্ম সম্পাদক মো. রবিউল আলম, ইউথ সান এর প্রতিষ্ঠাতা সভাপতি মাকিবুল হাসান বাপ্পী, সাধারণ সম্পাদক তাওহিদুল আলম, সদস্য রাফি ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা।
ত্রাণ বিতরণ শেষে বন্যার্তদের পক্ষে স্থানীয় কৃষক সোলায়মান হোসেন, তারা সেক, হাফিজুর রহমান ও খালেদা বেগম জানান, ঢাকা থেকে কষ্ট করে যমুনার দুর্গম চরাঞ্চলে এসে তাদের মাঝে কষ্ট করে ত্রাণ দেওয়ায় বন্যার্তরা খুব খুশি হয়েছেন। বন্যার্তরা সবাই এ ত্রাণ কর্তাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।


























