রবিউল হাসান লায়ন , জামালপুর ,
জনতারআদালত.কম । ২৯ আগষ্ট, ২০১৭ ।

বন্যার্তদের পাশে দাড়িয়েছে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ জোয়ার্দ্দার।
গত সোমবার ও মঙ্গলবার সরিষাবাড়ী উপজেলার ভাটারা, মহাদান, কামরাবাদ, সাতপোয়া, ডোয়াইল, পোগলদিঘা, আওনা ও পিংনা ইউনিয়নে বন্যা দূর্গতদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন জাতীয় পার্টির সংসদ সদস্য মামুনুর রশিদ জোয়ার্দ্দার।

বিতরণ কালে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোর্শেদ আলী, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান, এমপির প্রতিনিধি এনামুল হক জোয়ার্দ্দার, সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হামিদুল হক, ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, মহাদান ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল, কামারবাদ ইউপি চেয়ারম্যান মুনসের আলী খান, ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান শামস উদ্দিন, সাতপোয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের, আওনা ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন ও পিংনা ইউপি চেয়ারম্যান মোতাহের হোসেন।
এমপি মামুনুর রশিদ জোয়ার্দ্দার তিনি সরিষাবাড়ী আসন থেকে ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পর থেকে তিনি তার আসনে সকল উন্নয়ন মূলক কাজে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন। এ ধারাবাহিকতায় তার আসনের বন্যা দূর্গত সব কয়টি ইউনিয়নে ত্রাণ বিতরণের কার্যক্রম হাতে নেয়া হয়।


























