spot_img

বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি

ডেস্ক রিপোর্ট । জনতারআদালত.কম

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি এসেছে। আজ শুক্রবার জেব্রা পরিবারে এ নতুন অতিথির জন্ম হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ২৭টি জেব্রা রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, সকালে পার্কের ভেতরে জেব্রা বেষ্টনিতে একটি জেব্রা শাবকের জন্ম হয়েছে। তবে শাবকটি নারী না পুরুষ তা তাৎক্ষণিক জানা যায়নি। মা জেব্রা ও শাবক দুটি সুস্থ রয়েছে। মা জেব্রার সাথে শাবকটি পার্কের ভেতর ঘুরে বেড়াচ্ছে। শাবকটিকে তার মায়ের দুধ পান করতে দেখা গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ