ডেস্ক রিপোর্ট । জনতারআদালত.কম
আফগানিস্তানকে প্রথমার্ধে আটকে রাখার স্বস্তি উড়ে গিয়েছিল দ্বিতীয়ার্ধের শুরুতে। শেষ দিকে বাংলাদেশ ঘুরে দাঁড়াল তপু বর্মনের দারুণ গোলে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে আফগানদের রুখে দিয়ে ফের পয়েন্ট পাওয়ার উচ্ছ্বাসে মাতে দল।
কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ১-১ ড্র করেছে বাংলাদেশ। আফগানদের কাছে ১-০ গোলে হেরে বাছাই শুরু করেছিল দল।
বাছাইয়ের ৬ ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় ড্র। পয়েন্টও ২। সবশেষ ভারতের বিপক্ষে কলকাতার সল্টলেকে ড্র করে প্রথম পয়েন্ট পেয়েছিল জেমির দল।
বল দখলে এগিয়ে থাকলেও জামাল ভূঁইয়াদের পরাস্ত করতে পারেনি আফগানিস্তান।
অন্যদিকে আফগানের জাল লক্ষ্য করে দুবার শর্ট নেন জামাল ভুঁইয়ারা। বিপরীতে বাংলাদেশের গোলপোস্টে পাঁচবার শট নেন আফগান ফুটবলাররা। তবে কোনো দলই গোলের দেখা না পেলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ৪৮ মিনিটের সময় আবদুল্লাহ মোহাম্মদ আনওয়ার শরিফ ডান দিক থেকে ডি বক্সে বল পেয়ে নিখুঁত শটে বাংলাদেশের জালে বল জড়ান। বাংলাদেশ পিছিয়ে ০-১ গোলে। ম্যাচের ৮২ মিনিটে গোলে করে বাংলাদেশকে সমতায় ফেরান তপু বর্মণ।


























