নাঈম রোহান সানভি,ঝিনাইদহ
ঝিনাইদহের সীমান্তবর্তী বাউলী গ্রামে লকডাউন চলছে। সেই সাথে সীমান্তবর্তী ৬ টি ইউনিয়নে রাতে চলাচলের উপরও বিধিনিষেধ।
সকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল বাউলী গ্রাম পরিদর্শনে যান। সেখানকার বাসিন্দাদের কঠোর লকডাউন মেনে চলাচল ও জরুরী কাজে বাইরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নিদের্শ দেন। একই সাথে সীমান্তবর্তী ৬টি ইউনিয়নের মানুষকে রাত ৮ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত চলাচল না করতে অনুরোধ করেন।
এদিকে গত ২৪ ঘন্টায় ৬৯ টি নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা পজেটিভ এসেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ৯’শ ৪১ জন।


























