বগুড়া সংবাদদাতা , জনতারআদালত.কম , ৩১ জুলাই, ২০১৭ ।

বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর গ্রামের আব্দুর রশীদ সরকারের ছেলে মোছলেম উদ্দিন (৩৫), কুমিল্লার শিবনগর উপজেলার ইসলামপুর টালিডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৮) এবং অজ্ঞাত ব্যক্তি (৩০)।
এদিকে দুর্ঘটনায় আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শজিমেকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চার-পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা এবং শেরপুর থানার এসআই আতোয়ার রহমান জানান, ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৪৬৯) ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ব-১১-৩১০১) মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন, আহত হন অন্তত ১৫ জন।


























