spot_img

বাগেরহাটে বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ৩১ জুলাই, ২০১৭ ।

বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা-মংলা মহাসড়কে র‌্যাবের সঙ্গে  বন্দুকযুদ্ধে এক অজ্ঞাত সন্ত্রাসী নিহত হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের লাশ মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব ৬ এর অধিনায়ক জানান, রাতে ঢাকা-মংলা মহাসড়কে চেকপোস্ট বসায় র‌্যাব। দুটি মোটরসাইকেলে করে ৬জন সন্ত্রাসী ঘটনাস্থলে এলে র‌্যাব তাদের চ্যালেঞ্জ করে। একপর্যায়ে র‌্যাবের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় একজন রাস্তার ওপর পড়ে যায়। তাকে গুলিবিদ্ধ অবস্থায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্য আরও চারজন মোটরসাইকেল চালিয়ে ফকিরহাটের দিকে পালিয়ে যায় জানিয়ে র‌্যাব কর্মকর্তা রফিকুল বলেন, নিহত ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।

“নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।”

লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ