ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ নভেম্বর, ২০১৭ ।

আবাসিক গ্রাহকদের জন্য ইউনিটপ্রতি বিদ্যুতের মূল্য ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়েছে সরকার।
এবার গ্রাহক শ্রেণিনির্বিশেষে প্রতি ইউনিট (প্রতি কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম বেড়েছে গড়ে ৩৫ পয়সা। নতুন এ হার কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মতামত উপেক্ষা করে শেষ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
এদিকে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০শে নভেম্বর বৃহস্পতিবার সারা দেশে আধাবেলা হরতাল আহ্বান করেছে বামপন্থি রাজনৈতিক দলগুলো।


























