spot_img

সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ নভেম্বর, ২০১৭ ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথিতযশা বংশীবাদক, গীতিকার ও সংগীত শিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় শেখ হাসিনা দেশের লোক সংগীতকে সমৃদ্ধ করার জন্য বারী সিদ্দিকীর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, ‘ তার মৃত্যুতে দেশের মানুষ এক জনপ্রিয় লোক সংগীত শিল্পীকে হারিয়েছে। যত দিন লোক সংগীত থাকবে ততদিন পর্যন্ত তিনি জনগণর মাঝে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুম বারী সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দেশের লোক সংগীতের এই শিল্পী ৬৩ বছর বয়সে শুক্রবার গভীর রাতে স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ডায়াবেটিসও কিডনি জটিলতার কারনে গত ১৭ নভেম্বর হাসপাতালে ভর্তি হন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ