spot_img

প্রধান বিচারপতির বক্তব্য ‘মিস কোট’ না করার আহ্বান

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ আগষ্ট, ২০১৭ ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাঁর বক্তব্য ‘মিস কোট’ (ভুলভাবে উপস্থাপন) না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সফিউর রহমান মিলনায়তনে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি সাংবাদিকদের প্রতি এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, আমাকে মিডিয়ায় মিস কোট করা হলে আমার পক্ষে সংবাদ সম্মেলন করা সম্ভব হয় না। আমি কোর্টে মামলা চলাকালে আইনজীবীদের অনেক কথাই বলতে পারি। কিন্তু সংবাদ মাধ্যমে বলতে পারি না। এ বিষয়ে আপনারা খেয়াল রাখবেন।

বিচারপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র জীবনে অনেকেই অনেক ধরণের রাজনীতি করেছেন। কিন্তু বিচারপতি হবার পর আপনারা অতীত ভুলে যাবেন। সঠিক বিচারের চেষ্টা করবেন।

উক্ত অনুষ্ঠানে ড. কামাল হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ অসংখ্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ