spot_img

প্রধানমন্ত্রী শনিবার বন্যা দুর্গত গাইবান্ধা ও বগুড়া সফরে যাবেন

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ আগষ্ট, ২০১৭ ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উত্তরাঞ্চলের দু’টি জেলার বন্যা দুর্গত মানুষের অবস্থা দেখতে আগামী শনিবার গাইবান্ধা ও বগুড়া সফরে যাবেন।

প্রেস সচিব ইহ্সানুল করিম আজ বাসসকে জানান, প্রধানমন্ত্রী প্রথমে শনিবার সকালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় যাবেন। এ সময় তিনি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা বিতরণ করবেন।

পরে প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রী বিকেলে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় যাবেন এবং সেখানে সারিয়াকান্দি হাই স্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ করবেন।

প্রধানমন্ত্রী পরে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ হল রুমে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি বিকেলে ঢাকা ফিরে আসবেন।

শেখ হাসিনা গত ২০ আগস্ট দেশের উত্তরাঞ্চলীয় বন্যা দুর্গত দুটি জেলার বন্যার্তদের অবস্থা দেখতে দিনাজপুর ও কুড়িগ্রাম সফর করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ