spot_img

পূর্বধলায় জাতীয় শোক দিবস পালিত

জুলফিকার আলী শাহীন, পূর্বধলা (নেত্রকোনা),

জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

 

নেত্রকোনার পূর্বধালায় গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র‌্যালী, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতাসহ নানান কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে, ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, ওসি অভিরঞ্জন দেব প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন পুষ্পস্তবক অর্পন করেন।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে একটি শোক র‌্যালী শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

অপরদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের অনুসারী এবং আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক (আইজিপি পদমর্যাদা) আবদুল হাননান খান আলাদা আলাদা কর্মসূচি পালন করেন।

 

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ