spot_img

ঝিনাইদহে শোক দিবসে হামদর্দ এর ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ,

জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

 

ঝিনাইদহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে হামদর্দ ঝিনাইদহ শাখার পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গরীবদের মাঝে বিনামুল্যে ঔষধ বিতরনের আয়োজন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্ভোধন করেন ঝিনাইদহ ম্যাটস এর সাবেক অধ্যাক্ষ ডাঃ শেখ মোহাম্মদ আমিনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন হামদর্দ ঝিনাইদহ জোন এরিয়া ম্যানেজার মি.মাকছুদুর রহমান সহ ঝিনাইদহ শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ঝিনাইদহ শাখার সহকারী মেডিকেল অফিসার হাকীম মো.নুর ইসলাম।

সকাল ১০টা থেকে  দুপুর ১২টা পর্যন্ত গরীব অসহায় ও দুস্থ রোগীদেরকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ