spot_img

হরিপুরের কয়েকটি গ্রাম ভারী বর্ষণে তলিয়ে গেছে

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও,

জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

কয়েক দিন ধরে টানা ভারী বর্ষনের ফলে ঠাকুরগাঁও জেলার হরিপুরে নাগর নদীতে উজানের পানিতে নদী প্লাবিত হয়ে উপজেলার মানিকখাড়ীতে গত বৎসর নির্মিত বন্যা নিয়ন্ত্রন বাঁধ এর পানি প্রবাহিত হচ্ছে।

এতে ভারতের পানি বাংলাদেশের মানিকখাড়ীতে ঢুকে পড়েছে। ফলে রুহিয়া, ধুকুরিয়া, মিরমনচাতর, গেড়–য়াডাঙ্গী, মারাধার কলনি, খয়েরডাঙ্গী, দহগাঁসহ বাধেঁর পার্শের কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে। মানুষ বাড়ীঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

ভারী বর্ষনের ফলে উপজেলার ৬টি ইউনিয়নে ব্যাপক হারে বাড়ীঘর পানিবন্দি হয়ে পড়েছে কাঁচা মাটির ঘরবাড়ী ভেঙ্গে পড়ছে। পানিতে তলিয়ে গেছে মাঠের ফসল, ভেসে গেছে মৎস্য খামারিদের মাছ। উপজেলা প্রাশসন এসব ক্ষয়-ক্ষতির তালিকা সংগ্রহের কাজ শুরু করেছে।

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার এম.জে আরিফ বেগ বলেন, বন্যা কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। বাঁধ ভাঙ্গন ও বাঁধের উপর দিয়ে পানি প্রবাহের সংবাদ জেলা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে তারা এ বিষয়ে কাজ করছেন।

আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষকে রাতেই শুকনো খাবার দেওয়া হয়েছে। বন্যা সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি প্রবাহিত হচ্ছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ