spot_img

পূর্বধলায় চাঞ্চল্যকর মোটর সাইকেল চালক কাকন হত্যা মামলার এক আসামী গ্রেফতার

মাহমুদুল হাসান রতন, নেত্রকোনা ,

জনতারআদালত.কম । ২৯ আগষ্ট, ২০১৭ ।


নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মোটর সাইকেল চালক কাকন হত্যাকান্ডের সাথে জড়িত মঈনুদ্দিন রহমান হৃদয় (১৯) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চুচোয়াপাড়া গ্রামের ইলিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে পূর্বধলা থানা পুলিশের সহযোগীতায় পূর্বধলা উপজেলার চুচোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গত শুক্রবার ২৫ আগস্ট রাত দুইটার টার দিকে পূর্বধলা থানার চুচোয়াপাড়া মন্দির সংলগ্ন ব্রিজের পাশে যাত্রীবেশে মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরি দিয়ে পেটে ও হাতে আঘাত করলে আব্দুর রহমান কাকন নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়। সেই ঘটনার আসামী গ্রেফতার হওয়া হৃদয় যাত্রীবেশে মোটর সাইকেল আরোহীদের একজন। বাকিদেরও খুব দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, কাকন মিয়া ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সে নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের গাইলাপাড়া গ্রামের মৃত কারী আবুল কাসেমের ছেলে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দ্যেশ্য যাত্রীবেশে ছিনতাইকারীরা খুন করে কাকনকে।

ছেলের ওপর ছিনতাইকারীদের হামলার খবর শুনে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কাকন মিয়ার ৬৫ বছরের বৃদ্ধ বাবা কারী আবুল কাসেমও নিহত হন।

এ ব্যাপারে নিহত কাকনের বড় ভাই আব্দুল মান্নান খোকনের দাবী কোন ঐশ্বরিক শক্তির দাপটে যেন অপরাধীরা ছাড়া না পায়। এবং তিনি তার ভাই ও পিতার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের জোর দাবী জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ