রবিউল হাসান লায়ন , জামালপুর,
জনতারআদালত.কম । ২৯ আগষ্ট, ২০১৭ ।

জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার কিংজাল্লা গ্রামে মশা তাড়ানোর কয়েল তৈরির কারখানা মুক্তা কয়েল কারখানায় সোমবার বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই কারখানার মালিক পক্ষ দাবি করেছে অগ্নিকান্ডে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, বৈদ্যুতিক সচল তারের ত্রুটি থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় জনগণ আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ থেকে দমকলকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে প্রায় দুই ঘন্টা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে কারাখানার যন্ত্রপাতি, বিপুল পরিমাণ কয়েল ও কয়েল তৈরির মালামালসহ সবকিছু আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়।
মুক্তা কয়েল কারখানার মালিক আব্দুল মোতালেব সরকার বাংলারচিঠি ডটকমকে জানান, অগ্নিকান্ডে তার কারখানার যন্ত্রপাতি, আসবাবপত্র, কয়েল ও কয়েল তরির মালামাল পুড়ে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


























