ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ আগষ্ট, ২০১৭ ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের লিড দেড়শ ছাড়িয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৩০ রান। উইকেটে রয়েছেন ওপেনার তামিম ইকবাল ও অধিনায়ক মুশফিকুর রহিম।
মঙ্গলবার ১ উইকেটে ৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ।
বাংলাদেশের ২৬০ রানের জবাবে অজিরা তাদের প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হলে ৪৩ রানের লিড পায় টাইগাররা।
নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা তাইজুল ইসলামের (৪) উইকেট হারিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। দলীয় ৬১ রানে অজি স্পিনার নাথান লায়নের বলে তিনি এলবিডাব্লিউ হয়ে যান। তামিমের নতুন সঙ্গী ইমরুল কায়েসও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ২ রান করে সেই লায়নের বলেই এলবিডাব্লিউয়ের শিকার হন।
যথারীতি ব্যাট হাতে দলকে ভরসা দিয়ে যাচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অজিদের বিপক্ষে প্রথম ইনিংসে ৭১ রান করার পর ক্যারিয়ারের তুঙ্গে থাকা এই ব্যাটসম্যান টানা তৃতীয় টেস্টে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন।


























