spot_img

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্য বিতরণ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

করোনায় চলমান লকডাউনে রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার শানেরহাট ইউনিয়নের পালানুশাহাপুর গুচ্ছগ্রামে ওই সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, সহকারী কমিশনার (ভূমি ) আলা উদ্দীন ভূঞা জনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান শানেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মন্টুসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চলমান লকডাউনে গুচ্ছগ্রামবাসীরা বেকার হয়ে পড়ায় ওই গ্রামের ৭৩টি পরিবারে পরিবারপ্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি মশুর ডাল ও ২ টি করে বৈদ্যুতিক এলইডি বাল্ব দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় সাধারণ মানুষের পাশে আছে। চলমান লকডাউনে উপজেলার কোন মানুষ যেন অনাহারে না থাকে সেজন্য পীরগঞ্জ উপজেলা প্রশাসন সব সময় সজাগ রয়েছে। খাদ্য সহায়তা পেয়ে গুচ্ছগ্রামবাসীর মাঝে অভুত আনন্দ দেখা গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ