spot_img

নারায়ণগঞ্জের গলাচিপায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি , জনতারআদালত.কম । ১৩ অক্টোবর, ২০১৭ ।

 

নারায়ণগঞ্জে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীন (৫০) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় বন্দুক শাহীনের বাড়ির সামনে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে ডিবি পুলিশের সঙ্গে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বন্দুকযুদ্ধের ঘটনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুইজন আহত হয়েছেন। গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে শাহীনকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তাঁর সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে শাহীন নিহত হন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ