spot_img

প্রবাসী হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি, জনতারআদালত.কম । ১৩ অক্টোবর, ২০১৭ ।

কুষ্টিয়ার কুমারখালীতে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে প্রবাসী রাকিবুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সন্ত্রাসী শাহীন (৩০) নিহত হয়েছে।

বৃহষ্পতিবার গভীর রাতে উপজেলার শিলাইদহ কসবা ঘাটে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত শাহীন কুষ্টিয়া সদর উপজেলার নুরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১টি বিদেশি পিস্তুল, ১টি ম্যাগাজিন ১ রাউন্ড পিস্তুলের গুলি, ১টি তরবারি ও ১টি রামদা।

এ ঘটনায় আহত হয়েছে পুলিশের ৪ সদস্য।

কুমারখালী থানার ওসি আব্দুল খালেক বলেন, একদল ‘সশস্ত্র সন্ত্রাসীর অবস্থানের’ খবর পেয়ে কুমারখালী থানার এসআই রাজিবের নেতৃত্বে পুলিশের একটি দল কসবা ঘাট এলাকায় পদ্মার পাড়ে অভিযানে যায়।“পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায়।”

কুষ্টিয়া জেনারেল  হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ওই যুবককে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে শাহিন আলী হিসেবে শনাক্ত করেন বলে জানান ওসি।

‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনায় কুমারখালী থানার এএস আই মাসুদুর রহমান, এএস আই শেখ রাজীব আল রশিদ, কনেস্টেবল আলীউজ্জামান ও কনেস্টেবল ফিরোজ হোসেন আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

শাহিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁধবাজার এলাকার প্রবাসী রাকিবুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। শাহিন রাকিবুলকে হত্যার জন্য তার স্ত্রী ও ছোট ভাইয়ের কাছ থেকে ২লাখ টাকার চুক্তিতে নগদ ৫০ হাজার টাকা নিয়েছিল বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সন্ত্রাসী শাহিন কুষ্টিয়া সদর উপজেলার নুরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

উল্লেখ্য,  স্ত্রী ও ছোট ভাইয়ের পরকীয়ার সম্পর্কের জের ধরে গত বৃহস্পতিবার ভাড়াটিয়া একদল সন্ত্রাসী প্রবাসী রাকিবুলকে হত্যার পর স্থানীয় কালীগঙ্গা নদীতে লাশ ফেলে দেয়। হত্যার তিনদিন পর নদী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ