spot_img

ডিম দিবসের ডিম নিতে এসে লাঠির পিটুনি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৩ অক্টোবর, ২০১৭ ।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে পিস প্রতি তিন টাকায় ডিম বিক্রি শুরু হলেও বিশৃঙ্খলার কারণে আপাতত তা বন্ধ রাখা হয়েছে।

বিশ্ব ডিম দিবসে শুক্রবার সকাল ১০টায় শুরু হয় বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদফতরের ওই ডিম বিক্রি কার্যক্রম।

তবে কিছুক্ষণ পরই ‘আগে এলে আগে পাবেন ভিত্তিতে’ এই ডিম বিক্রি অল্প সময়ের মধ্যে বন্ধ করতে বাধ্য হন আয়োজকরা।

মূলত সকাল ৯টা থেকে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) তিন টাকায় ডিম বিক্রি হওয়ার কথা ছিল। ২০ হাজার ডিম দেওয়া হতো। একজন পেতেন ৯০টি করে।

তবে সরেজমিনে দেখা যায়, পঞ্চাশ হাজারের বেশি মানুষ লাইনে দাঁড়ান। এতো মানুষের ভিড়ে পুরো ইনস্টিটিউশনে গোলমালের সৃষ্টি হয়। যোগানের চেয়ে মানুষের চাহিদা বেশি হওয়ায় বিশৃঙ্খল পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ এতো মানুষকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ডিম দিবস পালিত হচ্ছে। এ বছর ৪০টিরও বেশি দেশ ডিম দিবস পালন করছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ