spot_img

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ০৭ অক্টোবর, ২০১৭ ।

 

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল সাড়ে নয়টায় তাকে নিয়ে একটি বিশেষ বিমানটি হযরত শাহজালাল (রা.) বিমানবন্দরে অবতরণ করে।

তাকে সংবর্ধনা দেয়ার জন্য বিমানবন্দর থেকে গনভবন পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল নেমেছে। রাস্তার দুপাশে হাজার হাজার নেতাকর্মী শৃংখলাবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন।

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে সকাল ৯টার আগেই বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে চলে আসেন আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরা।

আওয়ামী লীগ জানিয়েছে, নির্যাতিত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া, জাতিসংঘ অধিবেশনে অংশ নিয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক জনমত সৃষ্টি ও রোহিঙ্গা ইস্যুতে মানবিক ভূমিকা রাখায় আন্তর্জাতিক মহলে প্রশংসিত হওয়া এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ গণসংবর্ধনা দেওয়া হচ্ছে।

জানা গেছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বিমানবন্দর-খিলক্ষেত-কুড়িল বিশ্বরোড-বনানী-মহাখালী-জাহাঙ্গীর গেট-প্রধানমন্ত্রীর কার্যালয়-বিজয় সরণি সড়ক হয়ে গণভবনে যাবেন।

এদিকে সড়কে যান চলাচলে যেন বিঘ্ন সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে ফুটপাতে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয় থেকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ