নিজস্ব প্রতিবেদক , জনতারআদালত.কম , ১৫ জুলাই, ২০১৭ ।

শনিবার বিকেলে শাহবাগে লেখক-শিল্পী-ছাত্র-শিক্ষক ও ঢাকার নাগরিকরা মশা মারায় ব্যর্থতার অভিযোগে দুই মেয়রকে লাল কার্ড দেখানোর কর্মসূচী পালন করেছে ।
দুই মেয়রের গাফিলতির অভিযোগ তুলে ঢাকা মহানগর উত্তরের মেয়র আনিসুল হকের বক্তব্য নিয়ে কড়া সমালোচনা করেন কর্মসূচীতে অংশগ্রহণকারীরা । মেয়র আনিসুল হকের মন্তব্যের প্রেক্ষিতে বক্তারা বলেন, ঘরে ঘরে মশারি টানাতে হবে না, ঢাকা শহরের মশা দূর করুন। এডিস মশা দিনেই কামড়ায়, ওই সময়ে কেউ মশারি টাঙিয়ে ঘুমায় না, কর্মস্থলে যায়।
এসময় বক্তারা আরো বলেন, আপনাদের ভোট দিয়ে এনেছি, এখন আপনাদের লাল কার্ড দেখাতে হচ্ছে। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রকাশক রবীন আহসান, শরীফুজ্জামান, কলামিস্ট ও অ্যাক্টিভিস্ট লীনা পারভিন ব্লগার ও অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক।


























