spot_img

মশারি নিয়ে বক্তব্যে মেয়র আনিসুলের দুঃখ প্রকাশ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১৫ জুলাই, ২০১৭ ।

 

 

চিকুনগুনিয়া নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক তার শুক্রবারের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার গুলশান-২ নম্বরে ডিএনসিসি কার্যালয়ের সামনে মশা নিধনে সচেতনতামূলক র‍্যালির শুরুতে আনিসুল হক সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, “গতকাল একটি পত্রিকা আমার বক্তব্য নিয়ে নিউজ করেছে, এতে অনেকেই মনে কষ্ট পেয়ে থাকতে পারেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ওভাবে বলতে চাইনি। আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।”

তিনি বলেন , ” অতি অল্প সময়ে মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। মেয়র আনিসুল হক বলেন, চিকুনগুনিয়ার বাহক এডিস মশা মারতে যা যা করার আমরা করছি, করবো। ন্যূনতম সময়ের মধ্যে এটি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসব। মেয়র বলেন, আমাদের প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদা দিনে এ রকম বৃহৎ পরিসরে সচেতনতামূলক কার্যক্রম চলবে।”

মশক নিধন কার্যক্রমে অবহেলা পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মেয়র।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ