নিজস্ব প্রতিবেদক, জনতারআদালত.কম । ২৮ নভেম্বর, ২০১৭ ।

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় করা মামলা ও মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের অধ্যাপক আসিফ নজরুল। মাদারীপুর সদর থানায় আসিফ নজরুলের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবার) বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
আসিফ নজরুলের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আসাদউজ্জামান। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
গত ২৪ নভেম্বর নৌমন্ত্রীর চাচাতো ভাই মাদারীপুর জেলা পরিষদের সদস্য খান ফারুক মাদারীপুর মুখ্য বিচারক মো. জাকির হোসেনের আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে মানহানি মামলা করেন।


























