নিজস্ব প্রতিবেদক, জনতারআদালত.কম । ২৮ নভেম্বর, ২০১৭ ।

রাজধানীর গেণ্ডারিয়া থেকে নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রাজ্জাক (২৮) ও আব্দুল মমিন ওরফে সোহেল(৩২।
র্যাব জানায়, গ্রেপ্তার দুজন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তাঁদের কাছ থেকে বিস্ফোরক ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


























