মাহমুদুল হাসান রতন, ময়মনসিংহ , জনতারআদালত.কম । ২৮ নভেম্বর, ২০১৭ ।

মোবাইল ফোন বিক্রি করাকে কেন্দ্র করে ময়মনসিংহের তারাকান্দায় এক শিশুকে হত্যার দায়ে তিনজনকে ফাঁসি দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় ঘোষণা করেন।
দন্ডিতরা হলেন তারাকান্দা উপজেলার লাউটিয়া গ্রামের আকবর আলী (৪০) আকরাম হোসেন (৩৫) ও বাড়ৈইপাড়া গ্রামের তানভীর হাসান আনিছ (৩২)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার সঞ্জু।
মামলা বিবরণে বলা হয়, একটি মোবাইল ফোন বিক্রি করাকে কেন্দ্র করে লাউটিয়া গ্রামের খোকনের ১৩ বছর বয়সী ছেলে সুজন ওরফে চেতনকে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে স্থানীয় একটি পুকুর পাড়ে তার লাশ ফেলে রাখে।
ঘটনার পরদিন সুজনের বাবা তিনজনকে আসামি করে থানায় এই হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১২ সালে ৩ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে এ মামলার বিচারকাজ শুরু হয়।


























