spot_img

ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ১৯ আগষ্ট, ২০১৭ ।

অবশেষে শুক্রবার রাত ১০টা ৩৭ মিনিটে সকল দ্বিধার অবসান ঘটিয়ে ঢাকার মাটিতে পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের ‘sq-446’ ফ্লাইটে চড়ে ঢাকার দিকে রওনা দেন স্মিথরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তার ভেতর খেলোয়াড়-কর্মকর্তাসহ ৩২ সদস্যকে স্বাগত জানানো হয়। এসময় খেলোয়াড়দের কাছাকাছি সাংবাদিকরা পর্যন্ত ঘেঁষতে পারেননি ।

দীর্ঘ ১১ বছর পর আগামী ২৭ আগস্ট টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০০৬ সালে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলেছিলো দু’দল। এখন পর্যন্ত দু’টি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথমটি হয় অস্ট্রেলিয়ার মাটিতে। আর দ্বিতীয় অনুষ্ঠিত হয় বাংলাদেশের মাটিতে ২০০৬ সালে।

আইসিসির সফরসূচির (এফটিপি) অধীনে ২০১১ সালে বাংলাদেশে তিনটি ওয়ানডে খেলে গিয়েছিল অস্ট্রেলিয়া। ওই সিরিজে দুটি টেস্ট ম্যাচও ছিল। যা পরে খেলে যাওয়ার কথা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০১৫ সালের আগস্টে দুই টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। সফরের দিনক্ষণও চূড়ান্ত হয়েছিল। কিন্তু নিরাপত্তার অজুহাতে সেবার শেষ মুহূর্তে সফর স্থগিত করে সিএ। একই কারণে গত বছর যুব বিশ্বকাপে বাংলাদেশে দল পাঠায়নি অস্ট্রেলিয়া।

আগামী ২৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ