spot_img

আগাম টিকেটের দ্বিতীয় দিনে ভিড় কমলাপুরে

ষ্টাফ রিপোর্টার,  জনতারআদালত.কম । ১৯ আগষ্ট, ২০১৭ ।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

আগাম টিকিট কিনতে শনিবার ভোর থেকেই স্টেশনে জড়ো হতে থাকেন টিকিট প্রত্যাশীরা। সকাল ৮টা থেকে স্টেশনের ২৩টি কাউন্টার থেকে একযোগে টিকিট বিক্রি শুরু হয়। এদিন দেওয়া হচ্ছে ২৮ আগস্টের টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিদিন প্রায় ২৫ হাজার অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। প্রথম দিন শুক্রবার দেয়া হয় ২৭ আগস্টের টিকিট। অগ্রিম টিকিট নেয়ার পর যাত্রার সময় পরিবর্তন করা যাবে না। একসঙ্গে একজনকে সর্বোচ্চ চারটি টিকিট দেয়া হচ্ছে।

ট্রেনের আগাম টিকিট বিক্রি চলবে আগামী ২২ আগস্ট পর্যন্ত।  ২০, ২১ ও ২২ আগস্ট যথাক্রমে ২৮, ২৯, ৩০ ও ৩১ আগস্টের টিকিট পাবেন যাত্রীরা।আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট থেকে, চলবে ২৯ আগস্ট পর্যন্ত।

এছাড়া ২৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ২৯ আগস্ট থেকে সাত জোড়া বিশেষ ট্রেন নামাবে বাংলাদেশ রেলওয়ে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ