ষ্টাফ রিপোর্টার, জনতারআদালত.কম । ১৯ আগষ্ট, ২০১৭ ।

আজ রবিবার দুপুরে ঘোষণা করা হবে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড। একইসঙ্গে প্রস্তুতি ম্যাচের জন্য দলও ঘোষণা করা হতে পারে।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুর দুটায় বাংলাদেশ দল ঘোষণা করবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
জানা গেছে, ১৪ সদস্যের দল ঘোষণা করা হবে। এই স্কোয়াডে ফিরতে পারেন নাসির হোসেন ও পেস বোলার শফিউল ইসলাম। মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদের স্কোয়াডে থাকার সম্ভাবনা খুবই কম। ওপেনিং জুটিতে তামিমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।
কোচ চন্ডিকা হাতুরুসিংহের পরিকল্পনায় মুমিনুল-মাহমুদউল্লাহ না থাকার আভাসও স্পষ্ট। মিরপুরে গত কয়েকদিনের ম্যাচ পরিস্থিতিতে জাতীয় দলের অনুশীলনে ছিলেন না তারা দুজন।
মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের দলে থাকা নিশ্চিত। সেক্ষেত্রে টেস্ট দল থেকে বাদ পড়বেন পেসার কামরুল ইসলাম রাব্বি।


























