নওগাঁ প্রতিনিধি, জনতারআদালত.কম । ১৯ আগষ্ট, ২০১৭ ।

নওগাঁর মান্দা উপজেলায় বাঁশবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হরিয়ে খাদে পড়ে ছয় শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ- রাজশাহী মহাসড়কের হাজি গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ওসি আনিসুর রহমান জানান, মান্দা থেকে বাঁশবোঝাই ট্রাকটি রাজশাহী যাচ্ছিল। পথে গোবিন্দপুর এলাকায় সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকে থাকা ছয়জন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন দুজন।


























