ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১২ জুলাই, ২০১৭ ।

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সজিব দত্তের ছুরিকাঘাতে উপজেলা সেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক আব্দুল মান্নান খুনের ঘটনায় পুলিশ সন্দেহজনক ভাবে দুইজনকে আটক করেছে।
বুধবার ভোরে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করেছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান মোহাম্মদ লালন আহম্মেদ নিশ্চিত করেছেন।
আহতকৃতরা হলেন- খুনের সাথে সরাসরি জড়িত যুবলীগ নেতা সজিব দত্তের ভাই পিন্টু দত্ত (৩৫) ও পৌর ১০ ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক শান্ত (৩০)।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মান্নান সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক। তিনি পৌরসভার ইসলাম নগর মহল্লার মৃত তছির উদ্দিনের ছেলে।
আহত মুকুল ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।


























