spot_img

ঠাকুরগাঁওয়ের অধ্যক্ষের এমপিও স্থগিত নিয়োগ জালিয়াতির কারনে

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ১২ জুলাই, ২০১৭ ।

 

 

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জালিয়াতির মাধ্যমে নিয়োগ নিয়ে সরকারী অর্থ আত্মসাত করার অভিযোগে এইচ কে হাই স্কুল অ্যান্ড বি এম কলেজের অধ্যক্ষ আব্দুল বারীর এমপিও (বেতন) স্থগিত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে গত সোমবার এ আদেশ জারি করা হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে দেওয়া আদেশে বলা হয়, ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল বারী জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে সরকারী টাকা আত্মসাত করে আসছিলেন এমন অভিযোগ পায় অধিদপ্তর। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন এবং জনবল কাঠামো সম্পর্কিত নীতিমালা ১৯৯৫ এবং বিভিন্ন সময়ে জারিকৃত পরিপত্র অনুসারে অধ্যক্ষ পদে আব্দুল বারীর নিয়োগকালীন সময়ে কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকায় জুলাই মাস হতে তার এমপিও (বেতন) সাময়িকভাবে স্থগিত করা হয়।

আজ বুধবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে আব্দুল বারী মুঠোফোনে বলেন, ‘বিষয়টি তিনি জানেন এবং এটি চাপ দিয়ে করানো হয়েছে বলে মন্তব্য করেন।’ উল্লেখ্য, অভিযোগ বিষয়ে এর আগে ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল ইনন্সটিটিউটের অধ্যক্ষকে তদন্ত করে প্রতিবেদন প্রেরণে নির্দেশ দেয় সংশ্লিষ্ট অধিদপ্তর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ