ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১২ জুলাই, ২০১৭ ।

ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফয়সলের (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার ভোরে ফেনী সদর থানার লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত ফয়সলের (৩৫) বিরুদ্ধে একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে। তার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়।
এদিকে ঘটনাস্থলে থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব ৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, শেষরাতে পাঁচ সদস্যর একদল ডাকাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় একটি মাইক্রোবাসের চালক ও যাত্রীদের জিম্মি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র্যাব সেখানে অভিযানে গেলে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে।


























