spot_img

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা: আটক ২

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ২৪ জুলাই, ২০১৭ ।

 

ঠাকুরগাঁঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার খলিলুর রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১১টায় উপজেলার ভানোর ইউনিয়নের নয়াবন্দর নামক স্থান হতে নিহত খলিলুরের গলাকাটা লাশ উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। নিহত খলিলুর রহমান উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর নয়াবন্দর গ্রামের মৃত ইদ্রিশ আলীর ছেলে।

পরিদর্শক মিজানুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ খুন হতে পারে বলে আমাদের ধারণা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছেন। পুলিশ রহস্য উদঘাটনের জন্য তৎপর চেষ্টা চালাছে। শ্রীঘ্রই ঘটনার রহস্য উন্মোচন হবে জানান তিনি। অন্যদিকে খলিলুরের পরিবার ও স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের প্রতিবেশী মিজানুর রহমান মাস্টারসহ কয়েকজনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল খলিলুরের পরিবারের।

গত শুক্রবারে স্থানীয় শালিসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হলেও মীমাংসা হয়নি। আজ সোমবার পুনরায় মীমাংসায় বসার তারিখ ছিল। কিন্তু তার আগেই গভীর রাতে খলিলুরকে মোবাইল ফোনে ডেকে এনে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে বলে একটি সুত্র জানায়।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ