spot_img

ঠাকুরগাঁওয়ে প্রেমের টানে কলেজ ছাত্রীর পলায়ন

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ২৪ জুলাই, ২০১৭ ।

 

ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার গিন্নিদেবী মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী পরিনীতা রায়ের ভালবাসার ঘর বাধা হলো না। ভালবাসার ঘর বাঁধার জন্য গত বৃহস্পতিবার বিকেলে প্রেমিকের হাত ধরে অজানার উদ্যেশ্যে পাড়ি জমায় পরিনীতা। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা জাপার আঞ্চলিক সভাপতি রামকৃৎ রায়ের কন্যা পরিনীতা রায় রুহিয়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীতে লেখাপড়া করে।একই এলাকার প্রতিবেশি হওয়ার সুবাদে কশালগাঁও গ্রামের সুনীল কুমার সেনের ছেলে রতন সেনের সঙ্গে তার ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে।এদিকে পারিবারিকভাবে পরিনীতার অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে পরিণীতা তাতে আপত্তি জানায়।তার পিতা জাপা নেতা রামকৃৎ রায় তা মানতে অমত থাকায় গত বৃহস্পতিবার সকালে পরিনীতা কলেজে গিয়ে আর ফেরেনি।সে তার প্রেমিক রতন সেন সহ অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। প্রেমিক যুগল ভালবাসার ঘর বাঁধার জন্য পার্শ¦বর্তী আটোয়ারী উপজেলার রাধানগর এলাকায় অবস্থান কালে পরিনীতার পরিবারের লোকজন শনিবার বিকেলে তাদের ওই এলাকার চেয়ারম্যানের সহযোগিতায় উদ্ধার করে নিয়ে আসে।উদ্ধারকালে প্রেমিকযুগল আদালতে এফিডেভিট মূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা স্বীকার করে। স্থানীয়রা জানান,পরিনীতার পিতা জাপার প্রভাবশালী নেতা হওয়ার সুবাধে রতন সেনকে তার পরিবার পরিজনদের জিম্মায় ফেরত দেওয়া হয়েছে।স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় জানান,মেয়ের পিতা শনিবার সকালে তার মেয়ে অপহৃত হয়েছে মর্মে থানায় অভিযোগ দিলেও বিকেলে মামলা না করার অনুরোধ জানায়।তাই মামলা রুজু করা হয়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ