ষ্টাফ রিপোর্টার, জনতারআদালত.কম , ২৪ জুলাই, ২০১৭ ।

রাজধানীর পল্টনে রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের বাবার নাম রকিবুল ইসলাম। গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানাধীন ঝুগিরগোপা গ্রামে।
সোমবার বিকালে পল্টন থানার কাছে পলওয়েল মার্কেটের বিপরীতে একটি গলিতে তাকে ক্ষত-বিক্ষত ও রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।


























