spot_img

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সাহাজত আটক

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ২২ জুলাই, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার তেরকোনা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী সাহাজত আলী (৩৭) কে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

সাহাজত আলী উপজেলার তেরকোনা গ্রামের পচকটু ওরফে তসির উদ্দীনের ছেলে। শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময়ে দুওসুও ইউনিয়নের তেরকোনা গ্রাম হতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক মিজানুর রহমান, সাংবাদিকদের জানান, সাহাজতের বিরুদ্ধে একাধিক মামলা এবং মামলার ওয়ারেন্ট থাকার কারণে সে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল। বৃহস্পতিবার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৪১ বোতল ফেন্সিডিলসহ তেরকোনা গ্রাম হতে তাকে আটক করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়। আজ শনিবার (২২ জুলাই) তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ