spot_img

“দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই” শিক্ষাই পারে উন্নত জাতি ও দেশগঠন করতে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান

রবিউল হাসান লায়ন , জামালপুর,

জনতারআদালত.কম , ২২ জুলাই, ২০১৭ ।

 

দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের প্রতিটি শিশুকে মানসম্মত শিক্ষা প্রদান করতে হবে। সকল মানুষকে মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে আমাদের উন্নয়নের সাফল্যতা আসবে না।

এছাড়া তিনি আরো বলেন, প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা অর্জনের জন্য যেমন সরকারকে দায়িত্বশীল হতে হবে ঠিক তেমনি পরিবারকেউ দায়িত্বশীল হতে হবে। তা হলেই দেশের উন্নয়ন সম্ভব।

তিনি শনিবার জামালপুর বৈশাখী মেলার মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘মানসম্মদ প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধ ও জনসচেতনতামুলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সাবেক ভুমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, জেলা আওয়ামীলীগের সভাপতি এড: মোহাম্মদ বাকী বিল্লাহসহ স্থানীয় প্রশাসন ও আওয়ামীলীগ নেতারা বক্তব্য রাখেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ