বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, প্রকাশক ,
জনতারআদালত.কম । ১৪ আগষ্ট, ২০১৭ ।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ওমরা হজ করতে সৌদি আরব যাওয়ার সময় তাঁর পরিবারের সাত সদস্যের সাথে ৪৬০টি স্যুটকেস নিয়ে গিয়েছিলেন।
এই খবরটি বাংলাদেশের সমস্ত মিডিয়ায় সেদিন ছবিসহ ফলাও করে প্রচার করেছে। কিন্তু, জাতি আজ পর্যন্তও জানতে পারলো না কি ছিলো ঐ ৪৬০টি স্যুটকেসে । শুল্ক কর্তৃপক্ষ কি দায়িত্ব পালন করেছিলো ? বিমানবন্দর কর্তৃপক্ষ কি দায়িত্ব পালন করেছিলো ?
৪৬০টি স্যুটকেস পাচারের সময় মিডিয়ার বদৌলতে জাতি জানতে পেরেছিলো সেদিন কোটি কোটি ডলার নিয়ে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী । এ বিষয়ে মিডিয়ায় সংবাদ প্রচারের পর তৎকালীন সরকার অথবা বিএনপি-র পক্ষ থেকে কোন প্রকার প্রতিবাদ কেও করেন নাই ।
এ বিষয়ে পরবর্তি আওয়ামী লীগ সরকারের আমলেও সংসদে বিপুল আলোচনা হয়েছে । কিন্তু ,
ফলাফল কোথায় ?
জনগণের সম্পদের কি কোন মূল্য নেই ?
কেন এ বিষয়ে কারোও কোন ‘টু’ শব্দটিও নেই ?
তাহলে কি গুরুত্বপূর্ণ এ বিষয়টি স্বার্থান্বেষী মহল ধামাচাপা দিয়ে দিলো ?
কোন প্রক্রিয়ায় ধামাচাপা হলো ?
আশা করছি, হাইকোর্টের কোন সচেতন আইনজীবি এই ব্যাপারে রীট করার উদ্যোগ নিবেন ।
এছাড়াও বর্তমান দূর্নীতি দমন কমিশনের সন্মানিত চেয়ারম্যান মহোদয় এ ব্যাপারে সুদৃষ্টি দিয়ে জাতীয় স্বার্থে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচিত করবেন ।
সমগ্র জাতি আপনাদের কাছে প্রত্যাশা করে ,দূর্নীতিবাজ যে-ই হোক , আইনের আওতায় তাকে আসতেই হবে ।


























