spot_img

গোলাপগঞ্জে খাদিজার রহস্যজনক মৃত্যুতে এলাকায় তোলপার

আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি ,

জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।

 

গোলাপগঞ্জে বুধবারি বাজার ইউপির বাণিগাজিতে শিশু খাদিজার রহস্যজনক মৃত্যুতে এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার আনুমানিক রাত ৮ ঘটিকার সময় বানিগাজি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে কামরুল ইসলামের(২৫) বাড়িতে শিশু গৃহপরিচিকা খাদিজা (১০) নিহত হয়েছে।

কামরুল বলেন দীর্ঘদিন সে আমার বাড়িতে কাজ করে আসছে। আমার পরিবারের সবাই তাকে খুব স্নেহ করে। কিন্তু গতকাল সে হঠাৎ করে মাথা ঘুরিয়ে বেলকুনিতে পড়ে গেলে তাৎক্ষনিক ধারাবহর হাসপাতালে নিয়ে যাই, সেখানে কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষনা করেন। পরে বাড়িতে নিয়ে আসি।

এ ব্যাপারে বুধবারি বাজার ইউরি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল বলেন, রাত ১১ ঘটিকার সময় কামরুলের চাচাতো ভাই বিলালের ফোন পেয়ে ঘটনাস্থলে পৌছি। উভয় পক্ষের কোন বিরুপ অভিযোগ না থাকায় লাশ দাফনের সম্মতিতে দিয়ে আসি। তবে আমার ধারনা খাদিজা মৃত্যু স্বাভাবিক নয় তাকে হত্যা করা হয়েছে।

নিহত খাদিজার বাবা আলিনুর দাবি বলেন, আমার মেয়ের মৃত্যু স্বাভাবিক নয় তাকে হত্যা করা হয়েছে।আমি এর সুষ্ট বিচার চাই।

গোলাপগঞ্জের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খাদিজার বাবা আলিনুরের অভিযোগ পেয়ে শনিবার সকাল ১১ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছে কামরুলকে সাথে করে লাশ মযনা তদন্তের জন্য নিয়ে আসি। তবে এটা আত্বহত্যা না মৃত্যু মযনা তদন্ত হওয়ার পর জানা যাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ