spot_img

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।

 

ঠাকুরগাঁও জেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০১৭ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০১৭ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ ও প্রশাসন, ঠাকুরগাঁও সদরের আয়োজনে দুপুর সাড়ে ৩ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এম.পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ, চেয়ারম্যান, জেলা পরিষদ ঠাকুরগাঁও মুঃ সাদেক কুরাইশী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ মোঃ তৈমুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক,মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ ফোরাতুন নাহার, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ মোঃ আলমগীর।

এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকৃত স্কুল গুলো হলো পারপুখুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাউলার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকৃত স্কুল গুলো হলো পূর্ব আরাজী চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভেলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় পারপুখুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় পূর্ব আরাজী চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ