মাহমুদুল হাসান রতন , ময়মনসিংহ ,
জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন আমি বঙ্গবন্ধুর খুনির সাথে এক মঞ্চে রাজনীতি করতে পারিনা। কারন আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন, লালন করে বড় হয়েছি।
তিনি বলেন,সময় এসেছে পরিবর্তনের সময় এসেছে দিন বদলের। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই পূর্বধলা বাসিকে রাহু গ্রাস থেকে মুক্ত করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচনে অংশ গ্রহন করব। শুক্রবার দিনব্যাপী নেত্রকোণা-৫ পূর্বধলা তার নিজ এলাকায় গনসংযোগ কালীন এসব কথা বলেন।
এসময় জয়বাংলা স্লোগানে মুখরিত হাজারও জনতার সিক্ত ভালবাসায় তিনি নিজেকে সামলাতে না পেরে একে একে সবাইকে বুকে ঝরিয়ে তিনি সান্তনা দিয়ে যাচ্ছেন একের পর এক। স্থানীয় জনতার বুকভরা আশার প্রতিফলন যেন দেখতে পান নেতার মুখে। সবাই যেন মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে।
কবে আসবে নেতা সকলের মাঝে রাহু গ্রাস থেকে মুক্তির বার্তা নিয়ে। বিগত দিনের শাসনের নামে শোষন থেকে কি এই উপজেলা বাসি কোনদিন বেরিয়ে আসতে পারবে না? না কি সাবেক সাংসদ প্রয়াত এডভোকেট মোশাররফ হোসেন, আবু সিদ্দিক আহমেদ, আবুল হাসিম মাষ্টারদের মুজিব আদর্শের জন্য আরেকবার যুদ্ধের প্রস্তুতি নিতে হবে ? হয়তবা তাই।
যদি তাই হয় তাহলে প্রস্তুত পূর্বধলার হাজার হাজার মুজিব সৈনিক। তবুও মুক্তি চায়, মুক্তি চায়, পূর্বধলায় নৌকার মাঝির পরিবর্তন চায়। এটাই যেন পূর্বধলা বাসির বুকের ধ্বনি । একাত্তরে সেই গর্জন, তবে অস্ত্র নয়, তলোয়ার নয়, কামান নয় জয় হবেই জনতার ভালবাসার জয়। এগুলো কোন সিনেমা বা নাটকের গল্প নয় । একথা গুলো পূর্বধলার মুজিব প্রেমী, মুজিব সৈনিকদের।
এ ব্যাপারে কথা হয় যুদ্ধাপরাধ মামলার বাদী মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, মৌলভী আব্দুল ওহেদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন, এডভোকেট আব্দুল মান্নান, এডভোকেট আজহারুল ইসলামসহ একাধিক উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে। সকলের দাবী একটাই জাসদ মার্কার বিদায় চাই, পূর্বধলায় নৌকার মাঝির পরিবর্তন চাই।
এ আসনে টানা দুই বারের সাংসদের ওপর ক্ষুব্দ হয়ে পরিবর্তন এখন সময়ের দাবী উল্লেখ করে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরশাদ হোসেন মালু বলেন, বর্তমান সাংসদ এলাকায় কোন উন্নয়ন মুলক কাজ না করায় সাধারন জনগন এখন মুখ ফিরিয়ে নিয়েছে। তাই আগামী নির্বাচনে যদি এ আসনে পরিবর্তন এনে মনোনয়ন না দেওয়া হয় তাহলে নৌকার ভরাডুবি নিশ্চিত। তাই আমাদের সকলের দাবী একটাই পরিবর্তন করে মনোনয়ন চাই।


























