spot_img

খেলার মাঠ ও বিনোদন কেন্দ্রের অভাবে ভুগছে ঠাকুরগাঁওয়ের মানুষ

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ৯ আগষ্ট, ২০১৭ ।

 

খেলার মাঠ ও বিনোদন কেন্দ্রের অভাবে ভুগছে ঠাকুরগাঁওয়ের মানুষ। শিশুরা বলছে, তাদের বিনোদনের জন্য কোনো জায়গা নাই। যে পার্ক আছে সেটার সবকিছুই ভেঙে গেছে। তারা খেলতে পারে না।

একজন অভিভাবক বলেন, ‘আমরা চাই আমাদের বাচ্চারা যেন ভালোভাবে বেড়ে ওঠে, খেলাধূলা করতে পারে। তারা যেন সুন্দরভাবে মানুষ হয়। আমরাও যেন বিনোদন করতে পারি।’ পার্কের এমন বেহাল দশা সত্ত্বেও, বিকল্প না থাকায় অনেক শিশুই এখানে খেলতে যায়। দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ কর্তৃপক্ষের কাছে সংস্কার করে পার্কটি বিনোদনের উপযোগী করে তোলার দাবি জানিয়ে আসছেন।

সরেজমিনে দেখা গেল, শিশুদের জন্য নির্মিত পৌরসভার একমাত্র পার্কটিরও বেহাল  দশা। সামান্য বৃষ্টি হলেই পুরো মাঠ পানি জমে খেলার অনুপযোগী হয়ে যায়। আর নির্মাণাধীন জেলা পরিষদের শিশুপার্কটি পাঁচ বছরেও সম্পন্ন হয়নি। পৌর পার্ক সম্পর্কে  জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন, ‘এই মুহূর্তে পরিকল্পনা বাস্তবায়নের অর্থনৈতিক সক্ষমতা আমাদের নাই।’ পৌরসভার মেয়র বলেন, ‘টাঙ্গন নদীর পাশে আমাদের যে বাঁধ আছে। দেখি সেখানে একটি পার্ক বা বিনোদনের জন্য কিছু স্পট করতে পারি কি না। এ ব্যাপারে একটি পরিকল্পনা আছে। আলোচনা করছি আমরা।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ