মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ৯ আগষ্ট, ২০১৭ ।

জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ও ঠাকুরগাঁও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম বলেছেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে আনার প্রক্রিয়া চলছে। বাংলার মাটিতে নিয়ে এসেই দ্রুত তাদের বিচার হবে।
মঙ্গলবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার গোয়ালকারী ব্রীজের ভিত্তি প্রস্থর, ডাঙ্গীর কামিজপাড়া ব্রীজের শুভ উদ্বোধন এবং হাসপাতাল সংলগ্ন বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে তীরনই নদীর উপর নির্মিতব্য ব্রীজের ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন আওয়ামীলীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে ঠাকুরগাঁও-২ আসনের রাস্তাঘাট, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন আগামীতেও অব্যাহত থাকবে। এ সময় অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, বড়বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আকরাম আলীসহ আ.লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


























