spot_img

নয়া দিগন্ত ও মানবকণ্ঠের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে ময়মনসিংহে মামলা

মাহমুদুল হাসান রতন , ময়মনসিংহ ,

জনতারআদালত.কম , ৯ আগষ্ট, ২০১৭ ।

দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক, প্রকাশক ও নিজস্ব প্রতিবেদকের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে ময়মনসিংহ আদালতে। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল আদালতের ১নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন ফেডারেশন অব বাংলাদেশ চের্ম্বাস অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক ও ময়মনসিংহ চের্ম্বাস অব কর্মাসের সভাপতি আমিনুল ইসলাম শামীম। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদের প্রতি সমন জারি করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার পরর্বতী তারিখ র্ধায করা হয়েছে ২২ সপ্টেম্বর।

আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামিরা হচ্ছেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, প্রকাশক শামসুল হুদা ও ময়মনসংিহের নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক আনিস আলমগীর, প্রকাশক জাকারিয়া চৌধুরী ও নিজস্ব প্িরতবেদক হাবীব রহমান।

এই দুই সংবাদপত্রে গত শনবিার (৫ আগস্ট) ছাপা হওয়া প্রতিবেদনে আমিনুল হক শামীমকে নিয়ে মানহানিকর তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয় মামলার এজাহারে। গত ৫ আগস্ট তারিখে তাহাদের সম্পাদিত ও প্রকাশিত নয়া দিগন্ত পত্রিকায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি নিয়ে বির্তক কেন্দ্রের কাছে চার সাংসদের লিখিত অভিযোগে মানবকন্ঠ পত্রিকায় এবার আওয়ামীলীগে পদ বানিজ্যের অভিযোগ এনে তাদের পত্রিকায় প্রকাশ করেন ।

উল্লেখিত প্রতিবেদনে আমিনুল ইসলাম শামীমকে ফ্রিডম পার্টি ও বিএনপির সদস্য বলে উল্লেখ করেন। এমনকি প্রতিবেদনে চার সাংসদকে অভিযোগে সূত্র হিসেবে উল্লেখ করেন। কিন্তু চার সাংসদের দায়েরকৃত অভিযোগে উল্লেখিত বিষয় সমূহের উল্লেখ নাই বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ