রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাউনিয়া গ্রামের ওহদ খালের পানিতে গোসল করতে নেমে দুই সন্তানের জনক মোঃ লিটন (৩৫) এর মৃত্যু হয়েছে।
জানা যায়, সাউনিয়া গ্রামের মোঃ হারুন অর রশিদের মেয়ের জামাই লিটন দীর্ঘদিন যাবত এ গ্রামে বসবাস করে আসছে। তার নিজ বাড়ী চাঁদপুর জেলায়। দুপুরে গোসল করার জন্য বাড়ির পাশে খালে নামে। হঠাৎ চোখের সামনে পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে স্থানীয়রা অভিযোগ করে বলেন, জামালপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দিলেও তারা দেরী করে যাওয়ার কারনে মৃতদেহ উদ্ধার করতে দেরী হয়েছে। সংবাদ পেয়ে নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লিটনের পিতা-মাতা ঢাকা থেকে না আসার কারনে মৃতদেহ সৎকার করা হয়নি বলে স্থানীয় ভাবে জানা যায়।


























