রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ সদর উপজেলার তিলকপুর নান্দেকুড়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে সুমনা (১০) ৪ সেপ্টেম্বর সোমবার দুপুর ১ টার দিকে নদীতে ভাই-বোনদের সাথে গোছল করতে গিয়ে ডুব দেওয়ার পর তাকে আর পাওয়া যায়নি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও সুমনাকে খুঁজে পায়নি।
নিহত সুমনার চাচা হানিফ উদ্দিন, ৬ সেপ্টেম্বর বুধবার আনুমানিক আড়াইটার সময় নদীরপাড়ে গোছল করতে গেলে দেখতে পান একই জায়গায় লাশটি ভেসে উঠেছে। সাথে, সাথে এলাকার লোকজন ডেকে ব্রক্ষপুত্র নদী থেকে লাশটি উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন।
নিহতের পারিবারিক ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টার দিকে নদীতে তার ভাই-বোনদের সাথে গোছল করতে গিয়ে ডুব দেওয়ার পর তাকে আর পাওয়া যায়নি। আমরা এলাকাবাসীসহ তার নিকট আত্মীয় স্বজনরাও অনেক খুজাখুজি করেও পায়নি। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের সহযোগিতায়ও তাকে উদ্ধার করা যায়নি।
দেওয়ানগঞ্জ থানার অফির্সার ইনচার্জ বলেন, আমরাও পুলিশ দিয়ে ও ফায়ার সার্ভিসের ডুবুরি দিয়ে অনেক খুজাখূজি করেও পায়নি। আজ লাশটি একই জায়গায় ভেসে ওঠার সংবাদ পেয়ে সাথে, সাথে সেখানে পুলিশ পাঠিয়ে আমরা তাদের সহযোগিতা করি। এবং ঘটনার সতস্যতা তিনি স্বিকার করেন।


























