spot_img

ছাত্রলীগ নেতা হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর সদর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শাখা ছাত্রলীগের আহবায়ক মমিনুল ইসলাম জিসান হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ দুপুরে মানববন্ধন করেছে ছাত্রলীগ।

জামালপুর শহর ছাত্রলীগের উদ্যোগে দয়াময়ী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ, শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জল, সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান টিটু, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, ভারপাপ্ত সাধারণ সম্পাদক সিফাতুল ইসলাম শুভ, জামালপুর পৌর  কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু , শহর ছাত্রলীগের সভাপতি নুর হোসেন আবহানী ও সাধারণ সম্পাদক জালাল আহাম্মেদ হৃদয় ।


মানববন্ধন শেষে জিসান হত্যাকারীদের শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে জামালপুর শহরের মনোয়ার সিনেমা হলের সামনে  দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা মমিনুল ইসলাম জিসান খুন হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ